গতকাল ১১ই জুন নিউ দীঘা সায়েন্স সেন্টারে তমলুক ঘাটাল সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলন,শহীদ বেদীতে মাল্যদান ও নীরবতা পালনের মধ্যে দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। সম্মেলনের উদ্বোধনী ভাষণে AIBEA এর সর্বভারতীয় সভাপতি কমরেড রাজেন নাগর কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একীকরণ, প্রাইভেটাইজেশন, শাখা বন্ধ, কর্মী সংকোচন, কর্পোরেট স্বার্থে শ্রম আইন সংশোধন প্রভৃতি বিষয়ে আলোচনা করেন । কমরেড তপন কুমার বোস, সাধারণ সম্পাদক AICBEF দেশের কেন্দ্রীয় সমবায় ব্যাংকগুলিকে রাজ্য সমবায় ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত করতে রিজার্ভ ব্যাংকের গাইড লাইনের উল্লেখ করে বলেন যে আমাদের দীর্ঘ আন্দোলনের ফলশ্রুতিতে এই গাইডলাইন আজ জারি করলেও আমাদের তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে একে কার্যকরী করতে । আগামী ৪ঠা জুলাই দেশের সব RBI দপ্তরের সামনে সমবায় ব্যাঙ্কের কর্মচারীরা সমবেত হয়ে ডেপুটেশন দেবেন। সম্মেলনে বক্তব্য রাখেন কমরেড এডওয়ার্ড লিনসিঙ সহ সম্পাদক AICBEF, কমরেড অশোক কুমার রায়, কোষাধ্যক্ষ AICBEF. সংগঠনের সভাপতি কমরেড হিমাদ্রী কান্ডার সভাপতিত্ব করেন। সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন কমরেড বিকল্প সামন্ত । রিপোর্টের উপর অনেক কমরেড অংশ গ্রহণ করেন । সম্মেলনে ২১ জনের কার্যকরী সমিতি গঠিত হয়। সম্মেলনে ২ জন অবসরপ্রাপ্ত কর্মচারী কে সম্বর্ধনা জানানো হয় । কম শচীন নাথ ও কম সজল মাঝি সংগঠনের ফান্ডে অবসরকালীন প্রাপ্য অর্থ থেকে ৫০০০০ ও ১৫০০০ টাকা দান করেন, যা সংগঠনের প্রতি এক অনন্য দৃষ্টান্ত।